জমা জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বিরোধীপক্ষ দুর্বৃত্তরা বসতঘরে ঢুকে হামলা, ভাংচুর, লুটপাটের তান্ডবসৃষ্টি করে মারধর করে একজনকে রক্তাক্ত জখমসহ তিনজনকে আহত করার এক অভিযোগ পাওয়া গেছে। এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে পটুয়াখালী পৌরসভাধীন ১নং ওয়ার্ডের টাউন বহালগাছিয়া। এ ঘটনায় মোঃ সেলিম গাজী (৫০) ও ফারুক গাজীকেসহ ৬জনকে চিহ্নিত করে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভিকটিম পরিবারের আহত শেফালী বেগম। মামলা নং—৪৭। এ মামলার আসামী ফারুক গাজীকে পুলিশ গ্রেফতার করে।
সদর থানায় দেয়া লিখিত অভিযোগে জানাগেছে, বাদী শেফালী বেগমের পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওয়া জমিনিয়ে উক্ত টাউন বহাগাছিয়া একই এলাকার সেলিম গাজী (৫০) ও ফারুক গাজী(৫০) গংদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ঘটনারদিন ২৭ মার্চ শনিবার আনুমানিক সকাল ১০টার দিকে সেলিম গাজী (৫০) ও ফারুক গাজী(৫০)সহ ৭/৮জন লোক বাংলা দাও ও লাঠি সোটা নিয়ে শেফালী বেগমের ঘরে ঢুকে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে এ সময় বাধা নিষেধ করলে হামলাকারী সেলিম গাজী, মোঃ শানু হাওলাদার(৫০)কে মারধর করে বাংলাদাও দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারে। এতে শানু রক্তাক্ত জখম হয়। তাকে (পিতাকে) বাচাঁতে ছেলে সাহিদুল (২১) এগিয়ে গেলে সন্ত্রাসী ফারুক গাজী(৫০) ও মামুন ফকির (৫০) তাদের হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাথারী পিটাতে থাকে। এ সময় শেফালী বেগম স্বামী ও ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে সন্ত্রাসী অলি ফকির (৪৫) ও শফিক মোল্লা (৪২)গং তাকেও মারধর করে এবং তার পরিহিত কাপড় টানিয়া ছিড়িয়া শ্লীলতা হানি করে এবং তার গলায় থাকা১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন জোর পূর্বক ছিনিয়ে নেয় সন্ত্রাসী ফারুক গাজী। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা খুন জখমের ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত শানু হাওলাদারকে ও ছেলে সাহিদুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালের জরুরী বিভাগে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত শানু হাওলাদারকে চিকিৎসার জন্য ভর্তি করে। আহত সাহিদুলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
সদর থানার এসআই দিপায়ন বড়াল, জানান মামলা হয়েছে এবং ঘটনারদিন বিকালে আসামী ফারুক গাজীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। বাদী শেফালী বেগম জানান তার স্বামী হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থার ভাল না। তিনি সন্ত্রাসীদের বিচার দাবী করেন।